পঞ্চগড় আইনজীবির বাসায় এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের ইসলামবাগ এলাকার হকিকুল ইসলাম হকি নামের এক আইনজীবীর বাড়িতে নুর নেহার নুরী (১০) নামের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার মা তাহেরা বেগম।
সোমবার দুপুরে ওই শিশু গৃহকর্মীর মরদেহ নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান আইনজীবী হকিকুল ইসলাম ও তার স্ত্রী রওশন আক্তার লিজা। এ সময় তারা শিশুটি আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ হাসপাতলে গিয়ে মরদেটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সুরতহালে ওই গৃহকর্মীর নাক, চোখ ও মুখে রক্তের চিহ্ন পেয়েছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।