× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

পঞ্চগড়ে ৩ হাজার মাস্ক বিতরণ করলো সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mack-Bitoran.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেশে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়ায় সাধারন মানুষেকে সচেতন করতে পঞ্চগড় শহরের বিভিন্ন স্থানে পথচারি, রিক্সা চালক, ভ্যানচালক ও গরীব মানুষের মাঝে তিন হাজার মাস্ক বিতরণ করেছে ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্পটে এ মাস্ক বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত ও ট্রেজারার আহসান হাবিব।
মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যা মোঃ আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। এ সময় মুখে মাস্ক নিহীন পথচারিদের মুখে মাস্ক পরিয়ে দেন তারা। এবং স্বেচ্ছাসেবকরা রিক্সা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রিক্সা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন।
‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’ দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ পত্র সরবরাহসহ জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে আসচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..