পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটনঃ পঞ্চগড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবি (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে লিটু (২৬) সানজিদ (২৫) নামের আরো দু’জন।
২৮ আগষ্ট (সোমবার) দুপুর ১২টার সময় পঞ্চগড়-ঠাকুরগাঁ মহাসড়কের বোদা পৌর এলাকার সাতখামার এলএসডি গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোদা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত ঘোসনা করে। প্রত্যক্ষদর্শী জানায় মটর সাইকেল যোগে তিন বন্ধু একই সাথে এক মটর সাইকেলে করে ঠাকুরগাঁ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
নিহত রবি পঞ্চগড় সিংপাড়া গ্রামের করিম কমিশনারের ছেলে। আহত লিটুর বাড়ি পঞ্চগড় পুরাতন গরুহাটি সে নুর মোহাম্মদের ছেলে এবং সানজিদের বাড়ি পঞ্চগড়ের ইসলামবাগ গ্রমে তার পিতার নাম স্বাধীন। আহতেদের বোদা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



