× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

নিউজ ডেস্ক

নোয়াখালীতে ফেন্সিডিল-মদ সহ মাদক কারবারি গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
নোয়াখালীতে ফেন্সিডিল-মদ সহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আবুল কাশেম (৬০) সে লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবন থকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার উত্তর পশ্চিম কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি কাশেমকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..