× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পঞ্চগড়ে সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষকরা সূর্যমুখি ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার চন্দনবাড়ি
ইউনিয়নের খেড়বাড়ি গ্রামের সূর্যমুখি ফুল চাষি হরি চন্দ এই অঞ্চলে প্রথম সূর্যমুখি ফুল চাষ শুরু করেন। তার পরে অনেকেই এখন সূর্যমুখি ফুল চাষ করছে।

হরি বাবু বলেন, সূর্যমুখি ফুল গাছ থেকে ফল হয়। ফলগুলো পাকলে সেই ফল থেকে তেল উৎপাদন করা যায়। প্রথমে তিনি এক শতক জমিতে সূর্যমুখি ফুল চাষ করেছেন। প্রায় পাঁচ  কেজি ফল থেকে তিনি দু’কেজি তেল উৎপাদন করেছেন। সূর্যমুখি এই তেলটি খেতে খুবই সুস্বাধু।

হরি বাবু বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড-এর সহযোগিতায় অর্গানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন কার্যক্রম শুরু করি এবং তাদের সহযোগিতায় সূর্যমুখি ফুল চাষ আরাম্ভ করি। সুর্যমুখি ফুল চাষ করতে বেশী পুঁজি লাগে না। ফুল গাছ লাগানোর পর জমির আগাছা পরিস্কার করলে গাছ লম্বা হয় ও ফুল আসে। অল্প কিছুদিনের মধ্যে ফুল থেকে ফল আসে। ফল পাকলে তেল উৎপাদন করা যায়।

উপজেলার প্রমানিক পাড়ার উপাধ্যক্ষ তরিকুল আলম ইতি পূর্বে সূর্যমুখী   ফুল চাষ করে সফলতা পেয়েছে। তিনি বলেন, সূর্যমুখি ফুল চাষ করলে সোয়াবিল তেলের চাহিদা অনেকখানি পূরণ করা সম্ভব।

বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারিভাবে সূর্যমুিখ ফুল চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করলে এ অঞ্চলের কৃষকরা সূর্যমুখি ফুল চাষ করতে আগ্রহী হবে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..