পঞ্চগড়ে সাপের কামড়ে নূর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
১৯ মে (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে। নূর ইসলাম অমরখানা ইউনিয়নের বড়কামাত গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নূর ইসলাম সকালে সীমান্তবর্তী এলাকায় একটি বাড়িতে লোকজনকে ডেকে আমাকে সাপে কামড় দিয়েছে বলে অজ্ঞান হয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব উল হাসান নূর ইসলামকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা জানান, কৃষক নুর ইসলাম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।
এ ক্যটাগরির আরো খবর..