× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

পঞ্চগড়ে যুবকের লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Corpses.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় আলমগীর হোসেন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুুলিশ।

২৮ মার্চ (রবিবার) সকালে সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের পাহাড়ের হাট সীমান্ত এলাকায় বাইপাশ সড়কে এই যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত আলমগীর হোসেন সাতমেড়া ইউনিয়নের দশমাইল এলাকার মোঃ কাইমুল হক এর ছেলে। সে পেশায় এক জন অটোভ্যান চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর গত শনিবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। আলমগীর স্থানীয় এক ব্যবসায়ীর পাপর, চানাচুর, জুজ এসব পণ্য গ্রামের দোকানে পাইকারী বিক্রি করে সন্ধ্যার পর টাকা কালেকশ্যান করেন। মা আলো বেগম রাত ৯টার সময় তার সাথে ফোনে কথা বল্লে সে জানায় আমি বাড়ির দিকে ফিরছি। গভীর রাত হলে সে আর বাড়িতে ফিরে আসে না। তার মা আত্মিও সজনের বাড়ীতে খোজ খবর নেয়।

এদিকে রবিবার সকালে এক পথচারী যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে এলাকাবাসী থানায় খবর দেয়।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ সুরতহাল করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মায়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ বলেন, যুবককে হত্যা করে অটোভ্যানটি দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে প্রথমিক ভাবে আশংক্ষা করছি। হত্যাকারীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..