× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পঞ্চগড়ে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধি : পঞ্চগড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জানুয়ারি দুপুরে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স যৌথভাবে এ মহড়ার আয়োজন করে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ মহড়ার উদ্বোধন করেন। মহড়ায় ভূমিকম্পের সময় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস ও বাসভবন থেকে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হয় তা প্রদর্শন করা হয়।এছাড়াও ভূমিকম্পে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে তা মোকাবেলার বিভিন্ন কৌশল সাধারণ মানুষকে জানানো হয়।

মহড়া পরিচালনা করেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক।এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক একে এম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..