× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পঞ্চগড়ে বেড়েছে দেশি গরুর চাহিদা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ত্যাগের মহিমায় মুহ্যমান মুসলিম উম্মার সর্বোচ্চ ধমীয় অনুষ্ঠান ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের গরুর
হাট জমে উঠেছে। বাজারে এবার ভারতীয় গরু না আসায় দেশি গরুর চাহিদা অনেক বেড়েছে।
দেশিয় গরুর দাম তুলনামূলকভাবে বেশি হওয়ার পরও বেচাকেনা জমে উঠেছে। স্বাভাবিক বাজার দরের তুলানায় এবার বাজারে প্রতিটি গরু ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও ক্রেতারা পড়ছেন বিপাকে। দেশের সর্বউত্তরের ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড়। এ জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। গত ঈদে যে গরু ২০ হাজার টাকায় কেনা হয়েছে, সেই গরু এবার ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেশি গরুর দাম ভালো পাওয়ায় স্থানীয় চাষি ও খামারিরা খুশি হলেও ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকের সামর্থ্য না থাকায় গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে বোদা উপজেলাসহ জেলার কোথাও ইনজেকশন বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ না করায় জেলার বাইরের দালাল-বেপারিদের গরুর চাহিদা বেড়েছে।
বোদা নগরকুমারি হাটে গরু কিনতে আসা রামিম ও রিয়াম দু’ভাই জানাল , গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। অনেক বেশি গরু আমদানি হলেও গরুর মালিকরা বেশি দাম হাঁকাচ্ছেন। গতবারের তুলনায় প্রতিটি গরু ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি দরে কিনতে হচ্ছে। গরু বিক্রেতা মাহাবুব বলেন,
গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। এবার গরু বিক্রি করে লাভবান হতে পারছি। ভারতীয় গরু না আসার পরও এবার হাটে গরুর আমদানি অনেক বেশি।
বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। হাটে ক্রেতা- বিক্রেতাদের নিরাপদে গরু বেচাকেনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..