এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার সাবেক গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে সরকারের উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিষয়ে নতুন বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিলুপ্ত ছিটমহলে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন এবং ডাক ও টেলিযোগাযোগের একটি পোস্ট অফিস স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম প্রধান ওসমান গনি তালুকদার, ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) সুধাংশু শেখর ভদ্র, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ ও সাবেক সাংসদ ফরিদা আখতার হীরাসহ নতুন বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নতুন বাংলাদেশিদের কাছে সরকারের গৃহিত উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।



