আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ পরিশ্রমই সৌভাগ্যে প্রসুতি একথা বাস্তবে পরিনত করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের মৃত্য দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে নির্মল কান্তি বিশ্বাস। বেকারত্ব ও দারিদ্রতা দূর করতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ও এত সময় দিশেহারা ছিল নির্মল।
২০১২ সালে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা বিডিএস এর পরিচালনাধীন সমবায় সমিতির সদস্য হয়ে সঞ্চয় জমা দিতে থাকেন এক পর্যায় ঐ প্রতিষ্ঠান থেকে মাত্র ৩০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে অল্প পরিসরে একটি মুরগী ফার্ম শুরু করেন। অল্প দিনের ব্যবধানে মুরগী পালনে সাফল্য আসায় বিডিএস এর কাছ থেকে ৫০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ্য টাকা ঋণ নিয়ে পুকুরের উপর মুরগীর ফার্ম, মিশ্র মাছ চাষ ও ৪ টি পান বরজ তৈরী করেন। এখন নির্মল গ্রামের আর দরিদ্রের কাতারে নেই। পরিবারের সদস্যদের নিয়ে সুখে সাচ্ছন্দেই দিন কাটছে তার। তার সাফল্যতার বিষয়ে বিডিএস আগৈলঝাড়া শাখার ম্যানেজার মোঃ সুমন বলেন সততা, নিষ্ঠা ও নিরালস পরিশ্রম নির্মল কান্তির ভাগ্যের চাকা ঘুড়িয়ে দিয়ে সাফল্য এনে দিয়েছে।



