পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিদেশী মদসহ মোঃ আজিমুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আল আমিন সরকার এর নেতৃত্বে মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে পঞ্চগড় সদর থানার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজার থেকে ৪ বোতল বিদেশী মদসহ আজিমুলকে হাতেনাতে আটক করে।
আটককৃত মোঃ আজিমুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার তহসিলদারপাড়া গ্রামের মোঃ কায়ছার আলীর ছেলে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।