× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

দরবার শরিফের টাকা লুট, র‍্যাব সদস্যদের বিচার শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে করা ডাকাতির মামলায় র‍্যাবের চার সদস্যসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরে আলম শুনানি শেষে বিচার শুরুর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক (বরখাস্ত) লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার, তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র‍্যাবের সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার ও উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু এবং র‍্যাবের সোর্স দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া।

আইনজীবী মো. মামুন জানান, এ মামলায় র‍্যাব সদস্যসহ ১২ আসামির মধ্যে সাতজনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে।

২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে র‍্যাবের অভিযানের কথা বলে র‍্যাব ৭-এর অধিনায়ক জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে একটি দল দরবারের লকার ভেঙে দুই কোটি সাত হাজার টাকা লুট করে। এ ঘটনায় দরবারের পীরের গাড়িচালক মো. ইদ্রিস বাদী হয়ে মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..