গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল পাচারকারীর। ভারত-বাংলাদেশ সীমান্তের লক্ষীনারায়নপুর বিওপি এলাকার ঘটনা। মৃতের নাম মজিবুর রহমান সরকার।
চোরাকারবারীরা সাধারনত অতি নৃশংস উপায়ে কলাগাছে বিশেষ ভাবে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দেয় যা ছবি দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন । এদের আঞ্চলিক দূর্নীতির নেটওয়ার্ক অনেক বড় ।স্থানীয়রা এদের সাহাজ্য করে । অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ প্রশাসন এর সাথে যুক্ত যার কারণে এরা বেপরোয়া হয়ে পড়েছে ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েক জোড়া গরু নিয়ে ওপাড়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রহরারত জওয়ানরা তাতে বাধা দিলে চোরাকারবারীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
বাধ্য হয়ে জাওয়ানরা গুলি চালালে ঘটনাস্থলেই চোরাকারবারী দলের মজিবর রহমান সরকার নামের একজনের মৃত্যু হয়।বিএসএফ সূত্রে আরো জানা গিয়েছে মৃতের বাড়ি মালদা জেলার বামনগোলা থানার বকচর এলাকায়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র সমেত বেশ কয়েকটি গরু উদ্ধার করেছে বিএসএফ।