× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

পঞ্চগড়ে বাবার ছুরিকাঘাতে মেয়ের মৃত্যু, স্ত্রীসহ দুই মেয়ে গুরুতর আহত

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহুরুর হাট এলাকায় বাবার ছুরিকাঘাতে রত্না নামের ৬ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একি সাথে স্ত্রী রশিদা বেগম (৩০), মেয়ে নাজিরা বেগম (১০) ও রিয়া মনি (৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে নাজিমুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি। গুরুতর আহত স্ত্রী ও দুই মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১ এপ্রিল (সোমবার) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নাজিমুল পলাতক রয়েছে।

এলাকাবাসী জানায়, নাজিমুলের সংঙ্গে স্ত্রীর প্রায় ঝগড়া হয়। আজ সকালে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে নাজিমুল স্ত্রীসহ তিন কন্যা সন্তানকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে চারজনই গুরুতর আহত হন। এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে নাজিমুল পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রত্নাকে মৃত ঘোষনা করে এবং আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তিন জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পুলিশ জানায়, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী নাজিমুল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..