পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের এক দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সহকারী শিক্ষকরা।
১৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে পঞ্চগড়-২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী প্রধান, সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ, শিক্ষক নেতা মকবুলার রহমান, তেঁতুলিয়া উপজেলার নেতা জুলফিকার আলী, আটোয়ারীর তারেক হোসেন মুক্তা, বোদার ইয়াকুব আলী, দেবীগঞ্জের সফিকুল ইসলাম, কেরামত আলী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।