পঞ্চগড়ে দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
পঞ্চগড়ে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মালম্ভীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেনে পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।
১৬ আগষ্ট (সোমবার) সকালে শহরের রাজনগরে তার নিজ বাসভবনে পৌর এলাকার প্রায় ৩শ দরিদ্র নারীদের মাঝে শাড়ি, থ্রীপিস ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সদস্য ও  পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিবুন্নাহার মুক্তা, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ-সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার সাগগ্রী প্রদান করা হচ্ছে। সামনে জাতীয় দ্বাদশ নির্বাচন। দেশ ও জাতীর কল্যাণে ও উন্নয়নের ধারা অব্যঠু রাখতে এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহবান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।