× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

পঞ্চগড়ে টিসিবির পেঁয়াজ বিক্রয় শুরু, মুহুর্তেই ১ হাজার কেজি শেষ

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সজিব প্রধান নামে স্থানীয় এক ডিলার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ভ্রাম্যমান ট্রাক্টরে করে কম দামে টিসিবির এই পেঁয়াজ বিক্রি শুরু করে বুধবার সকালে। মুহুর্তেই ১ হাজার কেজি শেষ হয়ে যায়। ভিড় ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে।

৪ ডিসেম্বর (বুধবার) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার ইউসুফ আলীর উপস্থিতিতেই টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। তুরস্কের বড় বড় পেঁয়াজ ১ কেজি পরিমাপ করে আলাদা আলাদা পলেথিনে ব্যাগে ভরে ক্রেতাদের দেয়া হয়। প্রতি কেজিতে ৭-৮ টি করে পেঁয়াজ আছে। জনপ্রতি সর্বোচ্চ ১ কেজির বেশী ক্রয় করা যাবেনা।

চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমান পেঁয়াজ না থাকায় প্রথম দিনেই ১ হাজার কেজি পেঁয়াজ কয়েক ঘন্টাতেই শেষ হয়ে যায়। অনককেই শুন্য হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে। দির্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা। এ সময় বাজারে পেঁয়াজের মূল্য ২২০-২৩০ টাকা।

টিসিবির ডিলার সজিব প্রধান বলেন, আজই প্রথম টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ এক হাজার কেজি পেঁয়াজ এক হাজার ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। আগামীতে আরো পেঁয়াজ বিক্রয় করা হবে। তবে ব্যাপক  চাহিদা থাকায় ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, প্রথম দফায় বুধ ও বৃহস্পতিবার টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে। আরো বরাদ্দ পেলে কম দামে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..