× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

পঞ্চগড়ে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও আশার আলো এন্টারপ্রাইজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় আশার আলো এন্টারপ্রাইজ নামে একটি ভুয়া এনজিও প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে।
বোদা পৌর শহরের জমাদার পাড়া নামক এলাকায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি সুরভী কিন্ডারগার্টেনের পরিচালক আনিছুর রহমানের বাড়িতে কিছুদিন আগে আশার আলো এন্টারপ্রাইজ নামের একটি ভুয়া এনজিও খুলে।
আশরাফুল ইসলাম নিরিহ মানুষদের কাছে  সল্প সুদে সহজ কিস্তিতে ভ্যান, রিক্সা, ঢেউটিন ও টিউবয়েল সহ কাঠের বিভিন্ন আসবাবপত্র প্রদান করবেন বলে প্রচার চলায়। এবং গ্রাহক সংগ্রহ করতে থাকে।
সে বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা আদায় করেন। আদায় করার সময় তাদের বলা হয়। দুই হাজারের বিনিময় ২০ হাজার এবং ৫ হাজারের বিনিময় ৫০ হাজার টাকা মালামাল দেওয়া হবে। সেই আশায় গ্রাহকরা টাকা জমা দিতে শুরু করে। এর মধ্যে মালামাল দেওয়ার দিন গ্রাহকরা এসে দেখে অফিসে তালা লাগা। তার ব্যবহিৃত মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সেখানে সকল গ্রাহক এসে এনজিও উধাও হয়ে যাওয়ার খবর শুনে উত্তেজিত হয়ে পরে। এক পর্যায়ে বাড়ির মালিকে অবরুদ্ধ করে রাখে। এবং এনজিওর পরিচালক কথায় সেটি জানতে চায়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয় বোদা থানার সেকেন্ড অফিসার দ্বীন মোহাম্মদ বলেন ভুক্তভগি গ্রাহকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..