পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ১ আহত ২০

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ১ আহত ২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারি এলাকায় চাকা ফেটে যাত্রীবাহী জনতা এন্টার প্রাইজ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ ঘটনায় আকাশ (২৫) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ যাত্রী। ১৬ মার্চ (সোমবার) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত আকাশ সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকার কসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া তেঁতুলিয়াগামী একটি বাস ওই এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আকাশ নামে এক হেলপার মারা যান। আহত হন আরও ২০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।