পঞ্চগড়ে কৃষি মেলার উদ্বোধন

পঞ্চগড়ে কৃষি মেলার উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে কৃষি মেলার উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

২৩ মার্চ (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার শাহ্ আলম মিয়া প্রমুখ।

তিনদিন ব্যাপী কৃষিমেলায় ২০ টি স্টল অংশ নেয়। পরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কৃষি মেলার স্টীল ঘুরে দেখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।