দেবীগঞ্জে কলেজ ছাত্রী রুপালী রায়ের রহস্যজনক মৃত্যু

দেবীগঞ্জে কলেজ ছাত্রী রুপালী রায়ের রহস্যজনক মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রুপালী রায় মমতা (১৯) নামে দেবীগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সর্দ্দাপাড়া গ্রামে সুকুমার নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার দিবাগত রাতে মৃতদেহটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। নিহত রুপালী রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গ্রামের শম্ভু রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্দ্দাপাড়ার সুকুমারের বাড়িতে থেকে পড়াশুনা করতো রুপালী। সম্পর্কে তারা মামা ভাগনি। সোমবার রাতের বেলা বাড়ির সদস্যরা সুকুমারের ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

দেখার পর দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে বাড়ির সদস্যরা নিচে নামায়। এদিকে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।