পঞ্চগড়ে এক মহিলার লাশ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় অজ্ঞাত নামা এক মহিলার লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের করগিলা দীঘির কবরস্থানে অজ্ঞাত ৩০-৩৫ বছরের এক মহিলার লাশ পাওয়া গেছে। এলাকাবাসী আজ সকালে মহিলার লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বোদা থানার পুলিশ লাশটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে লয়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধারনা করা হচ্ছে

লাশটি বেশ কয়েক দিন আগের বলে ধারনা করা হচ্ছে। অন্য কথাও মেরে লাশ এখানে এনে ফেলা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিলাটির কোন পরিচয় পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।