আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ওই উপজেলার নেকমরদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন: নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মহসিন আলী (৩৭) ও নেকমরদ চৌরাস্তা এলাকার মৃত শামসুল হকের ছেলে ইকবাল হোসেন (৪৭)। এদের ২ জনের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মোয়াজ্জেম, এসআই রফিক ও এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি দল রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মহসিন আলী ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


