এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩মার্চ (সোমবার) পঞ্চগড় ওডিটরিয়ামের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাংগীর কবির নানক।
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মোজাম্মেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার সাদৎ সম্রাট প্রমুখ।
এসময় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




