পঞ্চগড়ে অপরাধ জগতের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন আটক

পঞ্চগড়ে অপরাধ জগতের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন আটক
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধি:  পঞ্চগড়ে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে আনন্দ দেবনাথ(১৭) এবং দিপু চন্দ্র বর্মন(২৩) নামে দুই জনকে  গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা পিবিআই। বোদা উপজেলার নয়নীবুরুজ ও পঞ্চগড় সদর থানাধীন আয়মাঝলই বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে সাইবার অপরাধ ও প্রতারনায় ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন, সিম কার্ড, কম্পিউটার ডিভাইস, সিডি, ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট আনন্দ ও দিপুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আসামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পেইজ খুলে দেশব্যাপি “কল সার্ভিস” এ ছেলে-মেয়ে নিয়োগ সংক্রান্ত প্রতারনা করে আসছিলো। প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Male/Female-escort-in-BD Facebook খোলে এবং প্রতারিতরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে প্রতারক চক্রের মোবাইল নম্বর-০১৭৪৭-৯৫৪২৪১ এ ৬১০ টাকা বিকাশ করতে বলে। এভাবে তারা নতুন কৌশলে দেশব্যাপী প্রতারণা করছিল । উক্ত পেইজ সমূহে “কল সার্ভিস” এ ছেলে-মেয়ে নিয়োগ সংক্রান্ত ও অশ্লিল ছবিসহ নানা ধরণের পোষ্ট রয়েছে। যেগুলো প্রতারণামূলক সাইবার অপরাধের মধ্যে পড়ে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্স ঢাকার নজরে আসে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশে পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক মোঃ মহসিন আলী ও এসআই তম্ময় দত্তের নেতৃত্বে পিবিআই ঠাকুরগাঁও জেলার একটি অভিযানিক দল আনন্দ দেবনাথ ও দিপু চন্দ্র বর্মনকে গ্রেফতার করে। তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং পলাতক আসামী সুবল চন্দ্রসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আসামী জড়িত বলে জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।