পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের জামাতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মনির হোসেন।
আটোয়ারী উপজেলা পরিষদ চত্বরে আলহাজ্ব মনির হোসেনের পাঠানো ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন  বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আলহাজ্ব মনির হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মানিক হোসেন উপস্থিত ছিলেন।  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে ৩ বান্ডিল করে মোট ৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।