ছাতক প্রতিনিধিঃ ছাতকে এক কৃষকের খড়েরঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গবাদী পশুর জন্য তুলে রাখা এক বছরের গো-খাদ্য পুড়ে ভস্মিভূত গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামে এ ঘটনা ঘটে। এতে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষক মৃত আজর আলীর পুত্র আনচার আলী।
ক্ষতিগ্রস্থ আনচার আলীর পুত্র তানভীর আহমদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শত্রুতাবশত কে বা কারা তাদের বসতঘরের পার্শ্ববর্তী খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারন করে। পরে প্রতিবেশিসহ বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এতে গবাদী পশুর জন্য তুলে রাখা এক বছরের গো-খাদ্য পুড়ে ছাই হয়ে যায়।


