পঞ্চগড়ের ৭০টি ভারতীয় গরু আটক

পঞ্চগড়ের ৭০টি ভারতীয় গরু আটক
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের সময় প্রায় ৭০ টি ভারতীয় গরু উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (পঞ্চগড় ১৮-বিজিবি)।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বগলুয়া হাটি ভাঙ্গিপাড়া গ্রামের সীমান্ত নদীর পাশ থেকে মঙ্গলবার রাতে গরুগোলো উদ্ধার করে ভুতিপুকুর বিওপি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী নদীর পাশ থেকে গরুগুলো উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভারতীয় গরুগুলো ফেলে পালিয়ে যায়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার আনিসসুর রহমান জানান, “আনুমানিক ভাবে ধারণা করা হচ্ছে ৬০ থেকে ৭০টি গরু হবে। তবে গরুর সংখ্যা আরো বেশীও হতে পারে।”
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী বিজিবির কতৃক ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গরুগুলোকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।