শার্শার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩

শার্শার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ৩
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে শার্শা শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, মেহেদী হাসান(১৯), রিয়াদ হোসেন(২২) ও সবুজ হোসেন (২৮)। তাদের সকলের বাড়ি শার্শা উপজেলার শালকোনা গ্রামে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর ভোর রাতে শার্শা  শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানানা, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে। উদ্ধার কৃত গাঁজার সিজার মূল্য ৮৪ হাজার টাকা বলে জানানা তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।