পঞ্চগড়ের বোদায় ২৪০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের বোদায় ২৪০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ের বোদায় ২৪০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মো. আব্দুল খালেক হীরা (৩৬) ও মো. আরিফ (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই মো. বদিউজ্জামানের নেতৃত্বে এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ  বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাতে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজার থেকে ২,৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় টিভিএস ১২৫ সিসির একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত দিনাজপুর কোতয়ালী থানার বিশ্বনাথপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আব্দুল খালেক হীরা ও একি এলাকার মৃত কাজলের ছেলে মো. আরিফ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিশয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।