× Banner
সর্বশেষ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয়

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ের বোদায় মা দিবসে রত্নগর্ভা মা’কে সংবর্ধনা প্রদান

ACP
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
মা দিবসে রত্নগর্ভা মা'কে সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ের বোদায় বিশ্ব মা দিবস ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রত্নগর্ভা মা মোছা: মজিমা খাতুনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় একটি সৃষ্টি-সেবা কেন্দ্র প্রতিষ্ঠান স্পন্দন এর আয়োজনে একুশ স্মৃতি পাঠাগারে কবি অধ্যাপক প্রবীর চন্দের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় অধ্যাপক এমরান আল আমিন, অধ্যাপক মণিশংকর দাস গুপ্ত, প্রধান শিক্ষিক মোছাঃ হোসনে আরা বেগম, রত্নগর্ভা মায়ের সন্তান আবেদা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, সহ: অধ্যাপক এন এ  রবিউল ইসলাম লিটন, সাংবাদিক আব্দুল খালেক, কবি আল মামুন, শেখ আবুল কাসেম শিলন, মেরিনা মুক্তা, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রত্নগর্ভা মোছা: মজিমা খাতুন বোদা পৌরসভার সাতখামার এলাকার মরহুম আজিমুদ্দীন আহম্মদের সহধর্মিণী। তিনি ৪ ছেলে ৩ মেয়ে সন্তানের জননী। ৭ সন্তানকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তাঁর সন্তানরা স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন দপ্তরে সুনামের সহিত কর্মরত আছেন। তাঁর চার ছেলে আশ্রাফ সিদ্দিকী, চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডাঃ আফসার সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্মসচিব রেজা সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী এবং তিন মেয়ে স্বাস্থ্যকর্মী (অবসরপ্রাপ্ত) আবেদা খাতুন, প্রাইমারি স্কুল শিক্ষক মোসলিমা খাতুন, হাংগারের ডিপুটি ডাইরেক্টর আঞ্জুমারা আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..