× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ের বাংলাদেশ- ভারত সীমান্তে রাখিবন্ধন উৎসব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:  ১৮ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। ভারতের বিএসএফের উদ্যোগে এই উৎসব পালন করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেপনগর ইউনিয়নের উত্তর সীমান্তের সুকানিকেম্প এলাকার ৭৪৪ নং পিলারের কাছে শিলিগুড়ির একটি বিদ্যালয়ের ছাত্রীরা বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করা হয়।

বাংলাবান্ধায় স্থল বন্দরেও উৎসবটি পালন হয়েছে। বন্দরে বাংলাদেশ-ভারত সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখায় শিলিগুড়ি এক্সপোর্টার এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পঞ্চগড় আমদানী রপ্তানীকারক এসোসিয়েশন নেতৃবৃন্দকে “রাখিবন্ধন” এ আবদ্ধ করেন। বিএসএফের নারী সদস্যরা বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দায়ীত্বরত দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে, নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালন করার জন্য এ ধরনের জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করে রাখিবন্ধনের মতো বিভিন্ন উৎসব পালন করা হয়। এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে বাংলাবান্ধা সীমান্তের ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনের গ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যেগে রাখিবন্ধন উপলক্ষ্যে মহাউৎসব আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ভারতের বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেয়। পশ্চিম বঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যানমন্ত্রী জেমস খুজুর, শিলিগুড়ি বিএসফএর ডি আইজি আরসি সিং, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ, পঞ্চগড় চেম্বারস অব কমার্সের সহসভাপতি এটিএম কামরুজ্জামান শাহানশাহ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..