× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

পঞ্চগড়রে নারী অপহরণের দায়ে তিন অপহরণকারী আটক

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ আগস্ট, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মনিরা আক্তার (২৩) নামে এক নারীকে অপহরণের ঘটনায় তিন অপহরনকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রোববার (৮ আগস্ট) সকালে ১১.৩০টায় শহরস্থ তেঁতুলিয়া রোডে ডিজি কেয়ার ক্লিনিকের সামনে অপহরণের ঘটনাটি ঘটে।

অপহরণ চক্রের গ্রেফতারকৃত তিন সদস্য হলো পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন আহম্মেদের ছেলে নুরুজ্জামান (৩৬), আব্দুর ছালামের ছেলে তারেক হোসেন (২৮), শাহ আলমের ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারটায় পঞ্চগড় শহরের ডিজি কেয়ার ক্লিনিকে রোগীর আত্বীয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলো মনিরা। এ সময় তিন অপহরণকারী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা ভিকটিম এর বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা বিকাশে নেয়ার পরে, আবার টাকা দাবি করে। ভিকটিম এর বাবা পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে তার জামাতা (ভিকটিম এর দুলাভাই) কে অবহিত করেন। ভিকটিম এর দুলাভাই তাৎক্ষণিক পঞ্চগড় জেলা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ভিকটিম উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম কে নির্দেশনা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাৎক্ষনিক নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ লতিফ মিয়া একটি চৌকস টিম ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম একত্রিত হয়ে ভিকটিম উদ্ধারে নামে।
অপহরনকারীদের বিকাশে নেয়া টাকা এবং মোবাইল ফোনের সূত্র ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া তিন অপহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৯ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..