× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Police-Memorial-Day-1.jpg

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশ কর্তৃক পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ আয়োজিত হয়েছে।
১ মার্চ (সোমবার) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ ও পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাদের প্রতি সম্মান জানান।
পরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুলিশ সুপারসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের বিভিন্ন বিষয়ে খোজখবর নেন এবং তাঁদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..