× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২

পঞ্চগড়ের বোদায় ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া ৩টি সিসি ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর রাসেদ প্রধান ও ক্রেতা আনারুল ইসলামকে আটক করা হয়। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাড়েয়া বাজারের স্বাধীন বাংলা হোটেল থেকে সিসি ক্যামেরা গুলো উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, বোদা উপজেলার মাড়েয়া সিপাইপাড়া গ্রামের জামাল প্রধানের ছেলে রাশেদ প্রধান ওরফে সুজন এবং মাড়েয়া গোয়ালপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আনারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে নিরাপত্তার জন্য লাগানো মাড়েয়া আঠিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তিনটি সিসি ক্যামেরা নির্বাচনের দিন রাতে চুরি হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোদা থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে চুরি মামলা দায়ের করে। বোদা থানা পুলিশ বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে তদন্ত শুরু করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে এস আই খুরশিদ আলমসহ একদল পুলিশ রবিবার রাতে মাড়েয়া সিপাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে রাশেদ প্রধান ওরফে সুজনকে আটক করে। সুজনের স্বীকারোক্তি মোতাবেক মাড়েয়া বাজারের স্বাধীন বাংলা হোটেল থেকে সিসি ক্যামেরা তিনটি উদ্ধার করে এবং ক্রেতা আনারুল ইসলামকে আটক করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..