× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তনের নির্দেশনা জারি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
নাম পরিবর্তনের নির্দেশনা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তনের নির্দেশনা জারি হলেও, এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। স্টেডিয়ামের দেয়ালজুড়ে পূর্বের নাম ও ছবি। প্রশাসনের অবহেলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ১৫০টি মিনি স্টেডিয়ামের নাম সংশোধনের আদেশ জারি করে। সিদ্ধান্ত অনুযায়ী, ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ’ এর নতুন নাম হয় ‘উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড়। কিন্তু বাস্তবতা হলো স্টেডিয়ামের মূল ফটকে ঝুলছে পুরোনো নাম, দেয়ালে আঁকা শেখ হাসিনা ও তাঁর পরিবারের  প্রতিকৃতি ।
সরেজমিনে কলেজপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সীমানা প্রাচীর ও মূল গেটজুড়ে আগের নাম ও ছবি অক্ষত রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘নাম পরিবর্তনের নির্দেশনা আসার পরও তা বাস্তবায়িত না হওয়া হতাশ। এটি অবহেলারই প্রতিচ্ছবি এবং স্থানীয় ক্রীড়া চেতনার প্রতি অসম্মান।’
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘আমরা এখন পর্যন্ত স্টেডিয়ামের নাম পরিবর্তন সংক্রান্ত কোনো অফিসিয়াল চিঠি পাইনি। জেলা পর্যায়ের স্টেডিয়ামের নাম পরিবর্তনের আদেশ পেলেও উপজেলা পর্যায়ের ক্ষেত্রে শুধু নাম প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল। আমরা শহীদদের নামে নামকরণের প্রস্তাব পাঠিয়েছি, যা এখনো অনুমোদিত হয়নি।’


এ ক্যটাগরির আরো খবর..