× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ডিসির যোগদান ৯ জেলায় স্থগিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নয় জেলায় সম্প্রতি নিয়োগ দেওয়া ডিসির যোগদান স্থগিত রেখেছে সরকার। গত ২৮ জানুয়ারি ময়মনসিংহ, রাঙামাটি, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, জামালপুর, কুমিল্লা, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সাতজন প্রথমবার ডিসি হিসাবে নিয়োগ পাচ্ছেন। আর জামালপুরের ডিসিকে ময়মনসিংহ এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

জেলাগুলোতে স্থানীয় সরকার নির্বাচন চলায় ডিসি বদলি নিয়ে নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করতে হলে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হয়। উল্লিখিত বদলির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে জানান, নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ীই সিদ্ধান্ত হয়েছে। নতুন ডিসিদের সংশ্লিষ্ট জেলায় গিয়ে মঙ্গলবার দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে। অভিন্ন তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাও।


এ ক্যটাগরির আরো খবর..