নড়াইলে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন চুরি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

এ সময় সাড়ে সাত ভরি স্বর্ণালংকার, এক লাখ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মোশাররফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে প্রচন্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে তার মা নামাজ পড়ছিলেন।

এছাড়া তার বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে যান এবং বোন বাড়ির উঠানে গাছতলায় বসে ছিলেন। বাহারুল এ সময় বাড়িতে ছিলেন না। এ সুযোগে চোরেরা ঘরের ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। বাহারুলের বোন পলি বেগম গত ৯ মে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় এসব গহনা নিয়ে আসেন। আর টাকাগুলো জমিজমা সংক্রান্ত কাজে নিয়ে এসেছিলেন। পলির স্বামী বিদেশ থেকে এসব স্বর্ণালংকার ও টাকা পাঠিয়েছেন। নড়াইল থানার এসআই আসলাম বলেন, থানায় অভিযোগ পেয়েছি। চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।