× Banner

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নড়াইলে গাজী রইস উদ্দিন নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে, লোহাগড়ার ধোলেইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য গাজী রইস উদ্দিন ওরফে বেবি গাজী। এসময় পথরোধ করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে ঘটনাস্থলেই নিহত হন বেবি গাজী।

এদিকে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..