× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক টিমের সাথে ভোটকেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি 

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
নড়াইলে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক

নড়াইলে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক টিমের সাথে ভোটকেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি। সারা দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশের জনগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশকে নিরাপত্তা চাদরে ঢেকেছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে নড়াইল জেলার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকালে পুলিশ সুপার কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক টিমের সাথে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রে ডিউটিরত পুলিশ, আনসার সদস্য ও গ্রাম পুলিশ এবং প্রিজাইডিং অফিসারদের
সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, নড়াইল; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  নড়াইল; অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; মোঃ ফয়সাল তানভীর, স্কোয়াড কমান্ডার, র‍্যাব-৬, যশোর; কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..