× Banner
সর্বশেষ
চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ন্যুগাট অপারেটেড সেরা স্মার্টফোন Helio S10

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

­­­­­­­­­­­­­­­­­­হাবিবুর রহমানঃ এডিসন গ্রুপ এর হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে উন্মুক্ত করেছে Helio S10। এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এডিসন গ্রুপ এর চেয়ারম্যান, জনাব আমিনুর রশিদ Helio S10 উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন গ্রুপ এর ডিরেক্টর অব মার্কেটিং, জনাব আশরাফুল হক, ডিরেক্টর অব কর্পোরেট এ্যাফেয়ারস, মেজর আবদুল মালেক মিয়াজী, পিএসসি (অবঃ) এবং ডেপুটি ডিরেক্টর, সেলস, জনাব মোহাম্মদ ইরফানুল হক।

সুন্দর ও প্রাণবন্ত সেলফি তোলার জন্য Helio S10 এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। নরমাল ফ্ল্যাশ এর চাইতেও Helio S10 এর সেলফি ফ্ল্যাশ অনেক বেশী পাওয়ারফুল সেলফি তোলার জন্য, তাই রাতেও অনেক ভালো সেলফি তোলা যাবে। ১৩ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে অসাধারণ সব ছবি। ক্যামেরা ফিচার গুলোর মধ্যে অন্যতম ফিচার গুলো হলো স্লো মোশন, প্যানারোমা, মোড ফটোসহ আরও অনেক।

স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যাবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল যা সাধারণত প্লেনের বডি বানানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে। এতে করে ফোনটির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে বহু গুনে।

৪০১০ মিলিএ্যাম্পিয়ার এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দিবে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ সুবিধা এর সাথে যুক্ত হয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র ৩০ মিনিটেই ৪৭% পর্যন্ত চার্জ করে ফেলা যাবে এবং ব্যাবহার করা যাবে লম্বা সময়।

৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাস এর ডিসপ্লে এর সাথে ডিসপ্লে প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

৪জিবি র‍্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর দিচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে। ৪জিবি র‍্যাম থাকার কারণে মাল্টিটাস্কিং করা যাবে খুব সহজেই, এছাড়া গেম খেলা বা মুভি দেখা নিয়ে কোন ধরণের ঝামেলা পোহাতে হবে না। আর ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ এ রাখা যাবে অনেক বেশী গান, ছবি এবং মুভি।

Helio S10 এর স্পেশাল ফিচার গুলোর মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর টি বেশ ফাস্ট এবং এ্যাকুরেট যা দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায় ফোনটি। এছাড়াও আছে স্প্লীট স্ক্রীণ সবিধা যার মাধ্যমে একটি স্ক্রীন এ দুটি কাজ করা যায় অনায়াসে, ইনফ্রারেড রিমোট ইত্যাদি, স্মার্ট পাওয়ার কঞ্জাম্পশন ইত্যাদি।

Helio S10 এ প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার এ নতুন একটি ইনবিল্ট সাউন্ড সিস্টেম (MaxxAudio) থাকায় ইকুইলাইজার সেট করে হারিয়ে যাওয়া যাবে মিউজিকের চমৎকার ভুবনে।

ব্ল্যাক এবং গোল্ডেন কালারের Helio S10 পাওয়া যাচ্ছে এডিসন গ্রুপের সকল আউটলেটে মাত্র ১৯,৯৯০ টাকায় এবং এর সাথে একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক থাকছে একদম ফ্রী।


এ ক্যটাগরির আরো খবর..