× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ ২০ এর বিধান অনুসারে কিছু প্রার্থী নৌকা এবং বিকল্পধারার দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে।

১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণের প্রেক্ষিতে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার কিছু প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ প্রদানের ব্যাপারে বিকল্পধারার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান চিঠিতে সই করেন।

এদিকে দুপুরে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। সারা দেশে এখন নির্বাচনের আমেজ চলে এসেছে। এই মুহূর্তে আর নির্বাচন পেছানো ঠিক হবে না। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে।

বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটি নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার আনন্দ উৎসবে নেতা-কর্মীরা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন দেবে? এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র। দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..