× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নৌকাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহবানঃ সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

আরিফ মোল্ল্যা, চৌগাছা থেকে ফিরেঃ  যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নসহ বেসকয়েটি ইউনিয়নে বৃহস্পতিবার দিনব্যাপী সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম গণসংযোগ করেছেন।

তিনি বিভিন্ন্ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্যাতিত আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি দলের সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন ও নির্যাতিত নিপিড়িত মানুষের সুখ-দুখের কথা শোনেন। প্রিয় নেতাকে কাছেপেয়ে অনেকে আবেগে উৎফুল্ল হয়ে যান।

সাংগঠনিক এই নেতা বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে প্রতিনিয়ত শুরু করছেন গণসংযোগ ছুটে চলেছেন তৃণমূল মানুষের দ্বারে দ্বারে। রাজনীতির খবরা খবর পৌছে দিচ্ছেন তৃর্ণমূল পর্যায়ের নেতা কর্মীদের কাছে। দলকে সু-সংগঠিত করে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সাবেক এই প্রতিমন্ত্রী।

কুশল বিনিময়, মতবিনিমিয়, মরহুম নেতাকর্মীদের কবর জিয়ারত, শোকাহত পরিবারের শান্তনা, সামাজিক কর্মকান্ড, মধ্য দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। ফলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এছাড়া তিনি ইউনিয়নের নগরবর্ণি, বর্ণি, রাজাপুর, কুলিয়া, আন্দুলিয়া, আড়শিংড়ীপুকুরিয়া, সুখপুকুরিয়া, মাকাপুর, বল্লভপুর, হিজলী,গয়ড়া, তিলেবপুর, মাশিলাসহ বিভিন্নগ্রামে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মইনুদ্দিন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস, প্রবীণ আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, গফুর বিশ্বাস, জুলু মিয়া, সৈয়দ আলী, ভোদড় মিয়া, তবিবর রহমান তবি, কবির হোসেন, মানিক মিয়া, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী, সাধারণ সম্পাদক হিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক জব্বার আলী, আওয়ামীলীগ নেতা শিপন মিয়া, মনিরুজ্জামান, আফজাল হোসেন, দাউদ হোসেন, নাসির উদ্দিন, ডাক্তার ইমরান,আছির উদ্দিন, আনিছুর হক, ইজ্জত আলী, হাসিদুল ইসলাম, মংলা মিয়া, জয়নাল হোসেন, বারেক মিয়া, ফজলু মিয়া প্রমুখ।

এ সময় সাবেক প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হন এবং দলের নানা বিষয়ে কথা বলেন। দিনব্যাপি সাবেক প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা ইয়াকুব হোসেন, দাউদ হোসেন, মাসুম বিশ্বাস, শুকুর আলী, হযরত আলী, ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ি নাসরুল ইসলাম, যুবলীগ নেতা রহমান হোসেন মিঠু, চৌগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুল আশরাফ বাবলু, চুনু বড় মিয়া, শহিদুল বিশ্বাস, ইউনুচ আলী, মোমিনুর রহমান, অবসরপ্রাপ্ত হাবিলদার রবিউল ইসলাম, ঝিকরগাছা আওয়ামী যুবলীগ নেতা আক্তারুজ্জামান, ছাত্রলীগ নেতা শামীম রেজা প্রমুখ।

 

 


এ ক্যটাগরির আরো খবর..