× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

নোয়াখালীর চৌমুহনী বাজারে অগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকানের মালামাল ও নগদ টাকা পুঁড়ে ছাই

admin
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বানিজ্য নগরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশতাধিক দোকানের মালামাল ও নগদ টাকা পুঁড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।

রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী স্টেশন এলাকার পূর্ব পাশের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকাগুলোর মধ্যে রয়েছে একুশে ক্রোকারিজ, আঁখি ক্রোকারিজ, মিন্টু পারফিউমসহ অন্তত ৫০টি দোকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিব নামাজের কিছুক্ষণ পর রবি প্লাজার পাশ্ববর্তী একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে ব্যার্থ হয় তারা। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারআগে আগুনে অর্ধশতাধিক দোকানের মূল্যবান মালামল ও নগদ টাকা পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে একই স্থানে আরো দুই বার ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..