× Banner
সর্বশেষ
দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় শিশু মেয়েকে বিষপান করিয়ে এক মা নিজেও আত্মহত্যা করেছেন । তবে পুলিশ তাৎক্ষণিক এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

নিহত সাজেদা আক্তার (২৭) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের স্ত্রী ও তার মেয়ে জান্নাতুল মাওয়া জেসী (৫)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নরসিংপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী গত ১০দিন আগে সৌদি থেকে দেশে আসে। দেশে আসার পর একাধিক কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর আগে নিহতের স্বামী তাকে কয়েকবার মারধর করে বলে অভিযোগ রয়েছে । ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিহত সাজেদা প্রথমে নিজে বিষপান করে তারপর তাঁর শিশু কন্যাকে বিষপার করায়। একপর্যায়ে তারা মা-মেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য এবং বাড়ির লোকজন তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ সাজেদা পথে মারা যায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় শিশু জেসীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকেও মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় চেয়ারম্যান মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি আমাকে অবহিত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..