× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মায়ের শাড়ি দিয়ে ফাঁস দিল যুবক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
মায়ের শাড়ি দিয়ে ফাঁস

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মায়ের শাড়ি দিয়ে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারে নি।  নিহত যুবকের নাম টিটু চন্দ্র দাস (১৯)। সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাওতলা গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন অর রশিদ। তিনি বলেন, নিহত যুবকের মা-বোন সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। সে মায়ের সঙ্গে উপজেলার ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়ির ভাড়া বাসায় থাকত। প্রাথমিক তদন্তে জানা গেছে বুধবার বিকেলের দিকে নিহত টিটুর পরিবারের কোন সদস্য ঘরে ছিল না । ওই সময় সে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।  বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানায়, এখন পর্যন্ত এই আত্মহত্যার কোন কারণ জানা যায় নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।  এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..