× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  নিহত মো.শফিউল্যাহ (৬৫) উপজেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় বৃদ্ধ শফি উল্যাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।   স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিড়ি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..