× Banner
সর্বশেষ
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
নোয়াখালীতে তিন ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হয়েছেন।  

করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেটরা হলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে (নেজারত) মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৭ জন। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯১৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..