× Banner
সর্বশেষ
আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ছাত্রদল কর্মিকে কুপিয়ে রাস্তার পাশে পেল গেল দুর্বৃত্তরা  

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০২২
ছাত্রদল কর্মিকে কুপিয়ে

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের এক কর্মিকে কুপিয়ে মুমূর্ষ অবস্থায় রাস্তার রাস্তার পাশে পেলে যায় দুর্বৃত্তরা।  আহত ছাত্রদল কর্মির নাম ফখরুল ইসলাম প্রাস্ত (২৬)। সে চাটখিল উপজেলার মলংমারি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তাকে অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাটখিল উপজেলার পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ বাজার সংলগ্ন সড়কে মুখোশধারী সন্ত্রাসীরা ধারালে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে জয়াগ বাজারের রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

চাটখিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রাজা বলেন,গতকাল রাতে এক দল মুখোশধারী সন্ত্রসাী ছাত্রদল কর্মি প্রান্তকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা মুখোশ পরিহিত থাকায় কাউকে সে চিনতে পারে নি।  তবে গত জাতীয় নির্বাচনের সময়ও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও যুবসংগঠনের নেতারা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে তিনি মন্তব্য করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করে নি।


এ ক্যটাগরির আরো খবর..